শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের পরিবারের পাশে রেলমন্ত্রী
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের পরিবারের পাশে রেলমন্ত্রী
![]()
নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুসহ চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুরে কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া এবং বউবাজার গ্রামে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে নিহত তিন শিশুর বাবা রিকশাচালক রেজওয়ান হোসেনকে ৫০ হাজার টাকা এবং নিহত সালমান ফারাসি শামীম হোসেনের স্ত্রীকে ২০ হাজার টাকা দেন। পরে বউবাজারে শোকসভায় বলেন, এই ক্ষতি অপূরণীয়। অবুঝ তিন শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন শামীম। তাকে শ্রদ্ধা জানাই।
এ সময় লেভেল ক্রসিং ও ব্রিজ নির্মাণসহ রেলের ধারে বসবাসকারীদের জন্য আবাসনের ব্যবস্থার কথাও জানান মন্ত্রী। এদিকে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম নিহত তিন সন্তানের বাবাকে ২৫ হাজার টাকা এবং শামীমের স্ত্রীকে ২০ হাজার টাকার চেক দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, কুন্দপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।
গত বুধবার সকালে বউবাজার এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী খুলনা মেইল ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 