শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সোমালিয়ান বংশোদ্ভূত যে মুসলিম নারী যুক্তরাষ্ট্রের প্রথম সিটি মেয়র
সোমালিয়ান বংশোদ্ভূত যে মুসলিম নারী যুক্তরাষ্ট্রের প্রথম সিটি মেয়র
![]()
প্রথম বারের মতো একজন মুসলিম সোমালিয়ান বংশোদ্ভূত নারী যুক্তরাষ্ট্রের সিটি মেয়র হয়েছেন। প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে দিকা ডাহলাক নামের এ নারী যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইতিহাসের পাতায় নাম লিখেছেন।
যুক্তরাষ্ট্রের সাউথ পোর্টল্যান্ড সিটির মেয়র হিসেবে দিকা ডাহলাক নির্বাচিত হয়েছেন। গত সোমবার (৬ ডিসেম্বর) নব-নির্বাচিত কাউন্সিলর লিন্ডা কোহেন ও পুনঃনির্বাচিত কাউন্সিলর মিশা প্রাইড শপথ গ্রহণ করেন। এ সময় দিকা ডাহলাক মেয়র হিসাবে দায়িত্ব পালন শুরু করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাহলাকের দৃঢ় প্রত্যয়ের কথা সবাই বলতে থাকে। প্রতিবন্ধকতার বদলে মানুষের পারষ্পরিক সহায়তা ৫৩ বছর বয়সী এ নারীকে নির্বাচনে এগিয়ে নিতে ব্যাপকভাবে উৎসাহ যোগায়। আগামীতে অন্যরা আরো বেশি অংশ নিতে পারবে বলে দাহলাক আশাবাদ ব্যক্ত করেছেন।
পরিসংখ্যান দফতরের তথ্য অনুসারে জানা যায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মধ্যে মধ্যে সাউথ পোর্টল্যান্ডের সবচেয়ে বেশি শ্বেতাঙ্গ বসবাস করেন। এছাড়াও সাউথল্যান্ড সিটিতে শতকরা ৯০ ভাগ শ্বেতাঙ্গ বসবাস করেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 