বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পুঁতে রাখা বোমায় মালিতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত
পুঁতে রাখা বোমায় মালিতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শান্তিরক্ষী।
পুঁতে রাখা বোমায় মালিতে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত
বুধবার (৮ ডিসেম্বর) মালির মধ্যাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয়।
পথিমধ্যে মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে চীন: আরএসএফ
এতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হন এবং আরও তিনজন মারাত্মক আহত হন।
মালির ওই এলাকাতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 