বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোনসহ নিহত ৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোনসহ নিহত ৪
![]()
জেলায় আজ বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোনসহ চার জন নিহত হয়েছে। সকাল ৮টার দিকে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া গ্রামের বউবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে বাড়ির পার্শ্বে রেললাইনের ওপর বসে খেলছিল গ্রামের রিকশাচালক রোজয়ান আলীর মেয়ে রিমা আক্তার (৭), রেশমা আক্তার (৪) ও ছেলে মমিনুর রহমান (৩)। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন ছেড়ে সৈয়দপুর পৌঁছার পথে তাদের সামনে চলে আসে। বিষয়টি দেখতে তাদের প্রতিবেশী যুবক শামীম হোসেন (২৬) উদ্ধারে এগিয়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে রিমা আক্তার ও রেশমা আক্তার মারা যায়। উদ্ধারকারী শামীমসহ শিশু মমিনুর রহমান আহত হলে হাসাপাতালে আনার পথে তাদের তাদের মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী চিলাহাটি থেকে রূপসাগামী অপর একটি ট্রেন আটকিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
খবর পেয়ে নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে টেনটি এক ঘন্টা বিলম্বে বেলা ১১ টার দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘জিআরপি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 