মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রয়োজনে মুরাদ-মাহিকে ডিবি কার্যালয়ে ডাকা হবে: হারুন
প্রয়োজনে মুরাদ-মাহিকে ডিবি কার্যালয়ে ডাকা হবে: হারুন
![]()
সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, গত রাতে চিত্রনায়ক ইমন ডিবি কার্যালয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হবে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
গত ১ ডিসেম্বর এক ফেসবুক লাইভে ডা. মুরাদ হাসান অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে। যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবাদ জানায় সাধারণ জনগণ, বিভিন্ন সংগঠন এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও। পরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন ডা. মুরাদ হাসান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 