সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শরিফুল আহসান প্রেস বিফ্রিংয়ে জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।
শরিফুল আরও জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লাল্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারি পড়ুয়া শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 