রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা উত্তরণে সচেতনতার বিকল্প নেই’
‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা উত্তরণে সচেতনতার বিকল্প নেই’
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনের নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য এর ক্ষতিকর প্রভাবগুলোর বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই।
‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২১’ উপলক্ষে রোববার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, দেশের লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিজ্ঞানভিত্তিক টেকসই কৃষি অনুশীলন এবং প্রযুক্তিগত ইনোভেশন আনতে হবে। এ লক্ষ্যে মাটির অবক্ষয় রোধে বিনিয়োগ ও গবেষণা বাড়াতে হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে সীমিত জমি থেকে অধিক ফসল উৎপাদনের জন্যও মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ক্রমাগত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে দেশের নদী-নালা ও জলাশয়ে মাছসহ নানা জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। মানুষসহ উদ্ভিদের ওপরও এর মারাত্মক প্রভাব পড়ছে। মাটির লবণাক্ততা মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে মাটির স্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 