বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ
ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ
![]()
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ। তারা খুব দ্রুততার সঙ্গে কাজ শিখে নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, বাংলাদেশে বিনিয়োগের অবাধ সুযোগ রয়েছে। এখানে পয়সা বানানোর সুযোগও বেশি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ। তারা খুব দ্রুততার সঙ্গে কাজ শিখে নিতে পারেন। সে কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করলে লাভবান হবেন বলে প্রত্যাশা করেন তিনি।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলা আমদানি করে থাকে। তবে সেই তুলায় ১৫ শতাংশ শুল্ক দিতে হয়। শুল্ক কমানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্যও আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫.৫ মিলিয়ন টিকা সহায়তা দিয়েছে। আরও ২৯ মিলিয়ন টিকা তারা সহায়তা দেবে। এছাড়া রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র আমাদের পাশে ছিল। সে জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 