বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি
স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মাইদুল ইসলাম মিঠু (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলাম মিঠুর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামে। আদেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, ঘটনার ১১ বছর পূর্বে অভিযুক্ত মাইদুল গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের খাদিজা বেগম (২৮) বিয়ে করেন। বিবাহিত জীবনে তাদের একটি ছেলে বিজয় (১০) ও একটি মেয়ে মিতু (৬) ছিল। এরপরে সাংসারিক মনোমালিন্যের কারণে স্ত্রী খাদিজা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার ২ বছর পর আবারও খাদিজা ও মাইদুলের বিয়ে হয়।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে চাচাতো বোনের বাড়িতে রাত্রিযাপন করে। পরে ৬ ফেব্রুয়ারি সকালে মৃত অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়। ঘটনার দিন সকালে মাইদুল পালিয়ে যায়।
ঘটনার দিন বাদী হয়ে মাইদুলকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন খাদিজার বাবা আব্দুর রেজ্জাক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 