বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » পিকআপে ফেনসিডিল, সোনারগাঁয়ে র্যাবের জালে ২ মাদক পাচারকারী
পিকআপে ফেনসিডিল, সোনারগাঁয়ে র্যাবের জালে ২ মাদক পাচারকারী

পিকআপ যোগে ফেনসিডিল পাচারের কালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে মো. রবিন মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া।
কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে র্যাব। চেকপোষ্টে তল্লাশীর এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ থেকে ওই ফেনসিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই পিকআপটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 