বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পর্যটনখাতের বিকশে কর্মপরিকল্পনা প্রণয়নে সংসদীয় সাব-কমিটি গঠন
পর্যটনখাতের বিকশে কর্মপরিকল্পনা প্রণয়নে সংসদীয় সাব-কমিটি গঠন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পর্যটনখাতের বিকশে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নে ৪ সদস্যের সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আশেক উল্লাহ রফিক আহমদ সভায় অংশগ্রহণ করেন।
কমিটি কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে সুপারিশ করে।
সভায় পর্যটন খাতকে শিল্পে পরিণত করার উদ্দেশ্যে এবং এ খাতের সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পর্যটনখাতকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দর্শনীয় স্থানসমূহ নিয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা (প্রস্তাবনা) প্রণয়নের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 