মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের
বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসের মালিকরা অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বাস মালিকরা আজই ঘোষণা দেবেন বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার সকালে মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে সরকারি বিআরটিসি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া হবে বলে ঘোষণা এসেছে। তবে বেসরকারি বাসের ভাড়া অর্ধেক নেওয়ার ঘোষণা না আসায় আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেন বাসমালিকরা।
সে সময় মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ বলেছিলেন, ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে, তার মালিকদের ৮০ শতাংশই গরিব। তাই বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
তবে মালিক সমিতি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার তারা হাফ পাসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এর মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন মালিক সমিতি সিদ্ধান্তের কথা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 