সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » এনইউজে কম্পিউটার দিলেন বিদায়ী ইউএনও আরিফা জহুরা
এনইউজে কম্পিউটার দিলেন বিদায়ী ইউএনও আরিফা জহুরা

নারায়নগঞ্জ সদর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বিদায়ী সাক্ষাত করলেন নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সদস্যদের সাথে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে এসে তিনি বলেন বলেন, মাত্র আট মাস নারায়নগঞ্জে কর্মকালীন সময়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি এটা ভুলতে পারবো না।
তিনি নারায়নগঞ্জের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের জন্য এখানকার সাংবাদিকরা অত্যন্ত পজেটিভ।
আমি কর্মজীবনে যেখানেই থাকি না কেনো এখানকার মানুষ এবং সাংবাদিকদের কথা মনে থাকবে।
এসময় সিদ্ধিরগঞ্জের এসি ল্যান্ড কোহিনুর আক্তার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়নগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েমনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তিনি জেলা সাংবাদিক ইউনিয়নকে একটি কম্পিউটার প্রদান করেন।
উল্লেখ্য আরিফা জহুরা মানিকগঞ্জ জেলায় এডিসি হিসেবে পদোন্নতি পেয়ে আগামীকাল নতুন কর্মস্থলে যোগ দেবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 