রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু
![]()
ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের একটি দল ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। ওই ট্রাকে ৪০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আহত এক যাত্রী বলেছেন, রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। নবদ্বীপের কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি। সূত্র: আনন্দবাজার, জি নিউজ




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 