শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে র্যাবে জালে এক মাদক ব্যবসায়ি
বন্দরে র্যাবে জালে এক মাদক ব্যবসায়ি

নারায়ণগঞ্জের বন্দরে সিরাজুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং জব্দ করা হয় তার মোটরসাইকেল।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনপুর এলাকা থেকে সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের গফরগাঁও বেলদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম কুমিল্লা হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি মটরসাইকেল করে ফেন্সিডিল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দরের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চেকপোষ্ট বসিয়ে দ্রুত গতিতে আসা মটরসাইকেলটিকে থামানোর জন্য সংকেত দিলে মটরসাইকেলটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাবের চৌকস দলের সহায়তায় মটরসাইকেলটি আটক করা হয় এবং আরোহী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 