শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু : ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু : ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
![]()
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ ঘটনায় সহকারী চালক রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ঘটনার সময় গাড়িটি রাসেল খান চালালেও মূল চালক ছিলেন হারুন।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ২৪ নভেম্বর বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 