শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে শ্রমিক হত্যা, ৩ সহকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে শ্রমিক হত্যা, ৩ সহকর্মী গ্রেপ্তার
![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল পুলিশ টাওয়ারে নির্মাণ শ্রমিক সাব্বির হোসেন (১৭) কে হত্যার ঘটনায় তারই সহকর্মী আনিসুর আনিস, আশরাফুল, মিজান নামের তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) রাতে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ হত্যার পর ছিনিয়ে নেয়া ভিভো ওয়াই ২০ মডেলের এন্ড্রয়েট ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদ জানান, গত ২১ নভেম্বর রাতে পূর্বাচল পুিলশ টাওয়ারে সাব্বির হোসেন নামের এক শ্রমিককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা মাহেমুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই সন্দেহভাজন ওই তিনজনের গতিবিধি নিবির পর্যবেক্ষনে রাখে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে গত বুধবার রাতে আনিসুর রহমান আনিস,আশ্রাফুল, ও মিজান নামের তিন জনকে পূর্বাচল পুলিশ টাওয়ার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যমতে হত্যার পরে ছিনিয়ে নেয়া স্মার্ট ফোনটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্মার্ট ফোনের জন্যই এ হত্যাকান্ডের ঘটান বলেও স্বীকারও করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ক্লুলেস এ হত্যাকান্ডের যখনি জানতে পারি তাৎক্ষনিক রূপগঞ্জ থানার পুলিশ কাজ শুরু করি এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত বলে সত্যতা স্বীকার করেছেন তারা। এ ঘটনার সাথে আর কেউ জরিত আছে কিনা সে বিষয়ে নজর রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 