বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
![]()
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮)।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে ৩ জন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে মামুনের শরীরের ১০০ শতাংশ, জীবনের শরীরের ৬০ শতাংশ এবং পারভেজের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধদের সহকর্মী মো. রিয়াজ ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই অনন্ত গার্মেন্টসে চাকরি করি। আমার বাসা আর দগ্ধদের বাসা পাশাপাশি। আমি গার্মেন্টসে ডিউটিতে ছিলাম। পরে খবর পেলাম তারা আগুনে দগ্ধ হয়েছেন। সেখান থেকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 