বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মতিঝিলের সড়কে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান
মতিঝিলের সড়কে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান
![]()
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তারা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নিচ্ছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 