মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » টুঙ্গিপাড়ায় সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
টুঙ্গিপাড়ায় সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ৪২৩টি সাইক্লোন সেন্টার নির্মাণ করেছি, যার কাজ এখন প্রায় শেষের দিকে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, এসব সাইক্লোন সেন্টারে স্বাভাবিক সময়ে স্কুলের কার্যক্রম চলবে, দূর্যোগের সময় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যাবহার করা হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 