মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রশ্নপত্র ফাঁস: মানিককে আত্মসমর্পণের নির্দেশ
প্রশ্নপত্র ফাঁস: মানিককে আত্মসমর্পণের নির্দেশ
![]()
প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা অগ্রণী ব্যাংকের বরখাস্তকৃত সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিককে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা, অর্থের স্থানান্তর-রূপান্তরের অভিযোগে সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানার মামলা করেন। মামলায় মোট আসামি তিনজন।
মানিক কুমারের নামে একটি গাড়ি মূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা ও রাজশাহীতে একটি আলীশান ডুপ্লেক্স বাড়ি আছে। ছদ্মনামে বেরা ট্রেডার্স নামে হিসাব খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন। ৯টি সঞ্চয় হিসাবে ৪ কোটি আট লাখ ছাপ্পান্ন হাজার ৩০০ টাকার তথ্য পাওয়া গেছে।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 