মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
![]()
দিনাজপুরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার ( ২৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি।
মঙ্গলবার দিনাজপুরে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বায়ু প্রবাহিত হচ্ছে।
দিনাজপুরে আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সকাল থেকে শুরু হয়েছে হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস আরও বেড়ে যায়। আর তার সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এতে করে দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে।
সেন্টফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণি পড়ুয়া সন্তানকে নিয়ে এসেছেন সদর উপজেলার সুলতান মাহমুদ। তিনি বলেন, কয়েক দিন ধরে শীত বাড়ছে। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। অন্যান্য দিনের চেয়ে আজ একটু শীত বেশি লাগছে। রাস্তায় ঘনকুয়াশায় কিছু দেখা যাচ্ছে না।
সেইসঙ্গে শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভোগ করছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 