সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু
দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু
![]()
কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিকাল ৪টার দিকে কাউন্সিলরের নিজ কার্যালয় পাথুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, বিকেল ৪ টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 