সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৩৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে টি কে গ্রুপের ৬ টি টিনশেড স্থাপনা ও ১ টি দুইতলা মার্কেটসহ ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে সোমবার (২২ নভেম্বর) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা ১টি পাকা দোতলা ভবন, ১০টি সেমিপাকা দোকান, ৬টি স’মিলের বর্ধিত অংশ, টি কে গ্রুপের ৬টি টিনসেড স্থাপনা ও ১১টি কাঁচাপাকা স্থাপনাসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা ভেংঙ্গে গুঁড়িয়ে দেয় সংস্থাটির ভ্রাম্যমান আদালত।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা জানান, উচ্চ আদালতের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা নিরসন করা হয়। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার ও ওয়াকওয়ে প্রকল্প পরিচালক শাহনেওয়াজ কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 