সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » মুক্তিযুদ্ধের সিনেমায় স্পর্শিয়া
মুক্তিযুদ্ধের সিনেমায় স্পর্শিয়া

শোবিজের প্রিয়মুখ অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দাকে বিদায় জানিয়ে ব্যস্ত হয়েছেন বড়পর্দায়। একের পর এক সিনেমা করছেন তিনি।
মুক্তিযুদ্ধের গল্পে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘ক্ষমা নেই’। নির্মাণ করছেন জেড এইচ মিন্টু। এটি হতে যাচ্ছে স্পর্শিয়ার নবম সিনেমা।
কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এ প্রসঙ্গে সময় নিউজকে তিনি বলেন, ‘আবারও মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আমার সঙ্গে থিয়েটারের অনেক সহশিল্পী থাকছেন।’
এরই মধ্যে পূবাইলের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের চিত্রায়ণ হয়েছে। ২৪ নভেম্বর থেকে এফডিসিতে শুরু হবে দ্বিতীয় লটের কাজ। এমনটাই জানিয়েছেন অর্চিতা স্পর্শিয়া।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের গল্পের প্রতি আমার একধরনের দুর্বলতা ছিল। ফাইনালি কাজটি করতে পেরেছি। প্রথমবার মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করেছি। ১৯৭১ সালের মফস্বলের একটি কলেজপড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করছি। যুদ্ধের সময় তার জীবন-সংগ্রাম দেখানো হবে পর্দায়।
‘ক্ষমা নেই’ সিনেমার চিত্রায়ণের ফাঁকে কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন স্পর্শিয়া। তাতে গুণী অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে দেখা গেছে স্পর্শিয়াকে। তার চুল বেনি করে দিচ্ছেন দিলারা জামান।
এর আগে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন স্পর্শিয়া। এটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। নায়ক নিরবের সঙ্গে এ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এরই মধ্যে সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি।
এদিকে গত আগস্ট মাসে একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘জলকিরণ’ ও ‘রক্ত ময়ূর’ সিনেমা দুটিতে অভিনয় করবেন তিনি। এগুলো পরিচালনা করবেন এইচ আর হাবিব। সবকিছু ঠিক থাকলে সিনেমা দুটি হবে স্পর্শিয়ার দশম ও একাদশ সিনেমা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 