রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস
রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস

রোনালদোকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস। সিরি’আ-র নবাগত দল এম্পোলির কাছে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস।
এর আগে লীগে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোকে নিয়েই খেলেছিলো জুভ। সেই ম্যাচে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। শেষ মুহূর্তে রোনালদোর গোলটি অফসাইড না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো দলটি।
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।
এ নিয়ে লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 