সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেওয়া হবে
৩০ জুনের মধ্যে পদ্মা সেতু খুলে দেওয়া হবে
![]()
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।’
মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা একটা স্পেশাল ভাষণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সেটা আজ মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখে এ ভাষণ হবে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 