রবিবার, ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শ্রমিক কল্যাণ তহবিলে দুটি প্রতিষ্ঠান জমা দিলো ৩ কোটি টাকা
শ্রমিক কল্যাণ তহবিলে দুটি প্রতিষ্ঠান জমা দিলো ৩ কোটি টাকা
![]()
মোবাইল কোম্পানি বাংলালিংক এবং যমুনা অয়েল কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
বাংলালিংকের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের প্রধান মনজুলা মোর্শেদ এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ১৬২ টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর মার্কেটিং বিভাগের জিএম মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এক কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৭২ টাকার চেক প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশী-বিদেশী কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। আজ পর্যন্ত ১২০টি দেশী-বিদেশী এবং বহুজাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান প্রায় ৬’শ ১৩ কোটি টাকা জমা দিয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 