শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চাইলে খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে: আইনমন্ত্রী
চাইলে খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে: আইনমন্ত্রী
![]()
বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সে ক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।
সভায় ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের ব্যাপারে মন্ত্রী বলেন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করে আখাউড়া ও কসবা উপজেলার ইউপিগুলোতে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি নির্বাচনের দেড় শতাধিক সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 