শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
![]()
রাজশাহীতে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর চন্দ্রিমা এলাকার সাবের আলী ও তানোরের শফিকুল ইসলাম।
শনিবার দুপুরে র্যাব-৫ কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন।
এ বছরের জানুয়ারিতে একই কায়দায় তিন যুবককে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত লাখ টাকা আত্মসাৎ করেন। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 