শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে ২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধারসহ গ্রেপ্তার ২
রাজধানীতে ২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধারসহ গ্রেপ্তার ২

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ২২ লাখ টাকার সমমূল্যে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান।
শুক্রবার (১৯ নভেম্বর) দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া ৩২টি রেসার কবুতর উদ্ধার করা হয়।
এজাহারের বরাত দিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর, ২০২১ রাত ৮টায় তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরের দিন সকালে এসে দরজার তালা ভাঙা দেখতে পান এবং তার ১০০ রেসার কবুতরের মধ্যে ৩২টি রেসার কবুতর নিখোঁজ দেখতে পান, যার মূল্য আনুমানিক ২২ লাখ টাকা। এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর মামলা করেন।
রেসার কবুতর উদ্ধার ও আসামি গ্রেপ্তার বিষয়ে ওসি আরও বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক দিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য আসছিলেন কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সন্দেহের তীর সেখানে রেখেই লক্ষ্যের দিকে এগোনো হয়। একপর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরির বিষয়টি। এরপর অভিযান চালানো হয় দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায়। উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। আর গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও হাবিবুর রহমানকে।
গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 