শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পুলিশের বহরে যুক্ত হচ্ছে নতুন হেলিকপ্টার
পুলিশের বহরে যুক্ত হচ্ছে নতুন হেলিকপ্টার
![]()
বাংলাদেশ পুলিশের বহরে যুক্ত হচ্ছে ২টি নতুন হেলিকপ্টার। হেলিকপ্টার দুটো কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইডে’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্দার মানতিতস্কি, পুলিশের অতিরিক্ত আইজিরা ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 