শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে : আনোয়ার
ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে : আনোয়ার

মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শফিউদ্দীন আহমেদের মত দেশপ্রেমিকেরা আমাদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণেই আজকের দেশের ও জাতির এই করুণ অবস্থা। রাজনীতিতে হানাহানি, রাজনীতি মারামারি, রাজশাহীতে সংঘাত হচ্ছে। রাজনীতিকে জিম্মি করছে।
রাজনীতিতে ভালো মানুষদের আসার দরকার। কিছু কিছু রাজনৈতিক নেতা ও কর্মীদের কারণে ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে। ভাল দেশ, ভালো জাতি গড়তে হলে ভাল নেতৃত্ব আসা প্রয়োজন।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য কিংবদন্তি শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের মৃত্যু বার্ষিকী স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণে হওয়া উচিত। যে রাজনীতি মানুষকে ভালোবাসা শেখায় না, মৌলবাদী শেখায় সে রাজনীতি জনগণের রাজনীতি হতে পারে না। সে রাজনীতি মানুষের জন্য কল্যাণকর হতে পারেনা।
স্বাধীনতার আগের আর পরের রাজনীতিতে অনেক পার্থক্য রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই মানুষকে ভালোবেসে রাজনীতি করার চেষ্টা করছি।
উল্লেখ্য, গত বছরের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 