ব্যতিক্রম লুকে রোশান-বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের পর ‘চোখ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বুবলি ও রোশান। এই জুটি দ্বিতিয়বারের মত আবার একসঙ্গে অভিনয় করছেন ‘রিভেঞ্জ’ সিনেমায়। ৯৫ শতাংশ শুটিং শেষ হয়েছে সিনেমার। প্রযোজক মোহাম্মদ ইকবাল পরিচালিত প্রথম সিনেমা ‘রিভেঞ্জ’। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
সিনেমা নিয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল সময় নিউজকে জানান, পুরো অ্যাকশন ধাঁচের সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদী।
সিনেমাটির পাবনা অংশের শুটিং শেষ হয়েছে। এ ছাড়া বিএফডিসিতে ফাইটিং দৃশ্যের কাজও হয়েছে। চলতি বছরের ১২ জুন বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। এর আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। যাতে রোশান-বুবলীকে ব্যতিক্রম লুকে দেখা গেছে।
সিনেমায় আরও অভিনয় করছেন দীপা খন্দকার, এল আর খান সীমান্ত, ইকবালপুত্র সুনান, শশী আফরোজা প্রমুখ। সুনান মুভিজ নিবেদিত অনুরাগ ট্রেডার্স প্রযোজিত সিনেমাটি ২০২২ সালে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 