শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » স্বামীর সঙ্গে মাহিয়া মাহির ছন্দ ছন্দ খেলা
স্বামীর সঙ্গে মাহিয়া মাহির ছন্দ ছন্দ খেলা
![]()
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ব্যক্তিগত জীবনে ভীষণ আবেগি মানুষ। কাছের মানুষকে প্রাণভরে ভালোবাসেন, আবার মুহূর্তেই ভেসে যান অভিমানে। সোশ্যাল মিডিয়ায় তার অনুভূতির অল্প-স্বল্প বহিঃপ্রকাশ দেখা যায়। ছবি পোস্ট করে, স্ট্যাটাস দিয়ে জানান দেন হৃদয়ের গহীনের এক টুকরো কথা।
গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। বিয়ের পর থেকে মাহির প্রায় সব পোস্টেই কমেন্ট করতে দেখা যায় রাকিবকে। দু’জনের কমেন্ট চালাচালি নজর কাড়ে ভক্তদেরও।
স্বামীর সঙ্গে মাহির ফেসবুকীয় রসায়নের একটা দিক হলো ছন্দ ছন্দ খেলা। প্রিয় কোনো গানের দু’চারটে লাইন মাহি লিখে পোস্ট করেন। নিচে কমেন্ট বক্সে ওই গানের পরের অংশ লিখে দেন স্বামী রাকিব। বৃহস্পতিবারও (১৮ নভেম্বর) একই ঘটনার রচনা করলেন তারা।
নিজের দামি আইফোনে দুটি মিরর সেলফি তোলেন মাহি। পরনে কালোর ওপর লাল প্রিন্টেড পোশাক। উদাস ভঙ্গিতে তোলা ছবি দুটির ক্যাপশনে নায়িকা লিখেছেন প্রেমের বিখ্যাত গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’র দুটি লাইন।
মাহি লিখেছেন, ‘চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার’। মাহির এই পোস্টের নিচে কমেন্টে হাজির রাকিব। তিনি লিখেছেন গানটির পরের দুই লাইন- ‘এ জীবন করেছো কতো যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর’।
এর আগেও মাহি-রাকিব গানের এই ছন্দ ছন্দ খেলায় মেতেছিলেন। তখন তাদের মাঝে সেতু হয়েছিল কলকাতার জনপ্রিয় রোম্যান্টিক গান ‘আজ এক নাম না জানা কোনো পাখি’।
এদিকে সম্প্রতি স্বামীর সঙ্গে মাহি ঘুরে এসেছেন সাজেক ভ্যালি থেকে। পাহাড়ের চূড়ায় মেঘ সবুজের মাঝে ভালোবাসা বিনিময় করেছেন তারা। সে ছবিও অন্তর্জালে শেয়ার করেছেন নায়িকা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 