শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
রাজশাহীর পুঠিয়ায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চারঘাটের ঝিকড়া পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), পুঠিয়া সদর ইউনিয়নের ছোট কান্দ্রা গ্রামের মাওলা বক্স খলিফার ছেলে জিয়া (৩৭) ও বারইপাড়া গ্রামের কেএম আবুল বাশারের ছেলে কেএম মোসলেউদ্দিন সুইট (৩৮)।
র্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়া এলাকায় একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড, দুটি মেমোরি কার্ড, একটি সার্চলাইটসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 