বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে অবৈধ বালু ভরাট, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
সোনারগাঁয়ে অবৈধ বালু ভরাট, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা ও মোগরাপাড়ায় অবৈধভাবে কৃষকের জমি ও বাড়িঘরে বালু ভরাটের অভিযোগে আজ বৃহস্পতিবার ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী ও পৌরসভার ছোট সীলমান্দি এলাকায় তিব্বত নামক কম্পানী নিজস্ব জমি ভরাটের নামে ঐ এলাকার কৃষকের জমি ক্রয় না করে জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলের পায়তারা চালায়। এছাড়া পরিকল্পিত ভাবে স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ সৃষ্টি করতে ড্রেজারের পানি গ্রামের দিকে প্রবাহিত করে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষের চলাচল ও বসবাস কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় ওই এলাকার মানুষ মানবন্ধন ও বিক্ষোভ করে স্থানীয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন। এরই পরিপেক্ষিতে ভ্রাম্যমান আদালত অবৈধ বালু ভরাটের দায়ে ৯ জনকে আটক করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না জানান, অভিযোগের পরিপেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালুভরাট না করার শর্তে মুচলেকা নিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 