বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » নেত্রকোনায় ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে দুই বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলো আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিল। আবদুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়না তদন্তের জন্য দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 