বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সরকারি দপ্তরের সেবাদান পদ্ধতি জনগণকে জানান -তথ্য ও সম্প্রচার সচিব
সরকারি দপ্তরের সেবাদান পদ্ধতি জনগণকে জানান -তথ্য ও সম্প্রচার সচিব

সরকারের বিভিন্ন দপ্তর থেকে জনগণ কিভাবে সেবা পেতে পারে সে বিষয়েও দেশের মানুষকে যত্নসহ জানাতে তথ্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন।
আজ ঢাকার কাকরাইলে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ নির্দেশনা দেন।
অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং ৬৮ তথ্য অফিসের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি অংশ নেন। সচিব এ সময় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে উন্মুক্ত বৈঠক ও মহিলা সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
‘সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া তথ্য কর্মকর্তাদের দায়িত্ব’ উল্লেখ করে তথ্যসচিব মোঃ মকবুল হোসেন বলেন, সরকারি দপ্তরগুলো থেকে সেবা পাওয়ার বিষয়ে জনগণকে জানানোর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করলে ভালো ফল হবে। সেইসাথে জনস্বার্থে আয়োজিত সকল অনুষ্ঠান মানসম্মত হওয়া প্রয়োজন, বলেন তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 