বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৭ নভেম্বর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মৈত্রী দিবস, এদেশে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ৬ ডিসেম্বর “মৈত্রী দিবস” উদযাপন করতে যাচ্ছে, যা বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক। এসময় স্পীকার মৈত্রী দিবসে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। পীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বাসস্থান ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নারীরা বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এসময় কারিগরি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণসহ নানাক্ষেত্রে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা বর্তমান সরকার করেছে বলে উল্লেখ করেন স্পীকার।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ভারতের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 