বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সুনামগঞ্জে ৩ শিশুকে পেটানোয় মাদ্রাসা সুপার আটক
সুনামগঞ্জে ৩ শিশুকে পেটানোয় মাদ্রাসা সুপার আটক
![]()
সুনামগঞ্জের ছাতকে এতিম তিন শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগে হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে দুপুর পৌনে ১২টায় পুলিশ মুকিতকে আটক করে।
হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল মুকিত গত বছরের ডিসেম্বরে এতিমখানার তিন শিশু আবু তাহের (৯), রবিউল (১০) ও সুফিউর রহমানকে (১১) স্টিলের স্কেল দিয়ে বিরামহীনভাবে আঘাত করেন। শিশুরা পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরও তিনি রেহাই দেননি। ওই মাদ্রাসার এক শিক্ষক এই মর্মান্তিক নির্যাতনের ঘটনাটি ভিডিও করে রাখেন।
গত ৫ নভেম্বর ভিডিওটি আনোয়ার নামের একজনের ফেসবুক থেকে প্রথমে ভাইরাল হয়। ৬ নভেম্বর মাদ্রাসা কর্তৃপক্ষ আব্দুল মুকিতকে অব্যাহতি দেয়। বুধবার দুপুর পৌনে ১২টায় আব্দুল মুকিতকে আটক করে পুলিশ।
বিষয়টি জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
আব্দুল মুকিতের বাড়ি ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থেকে মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়েছে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 