বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বাঙালি রীতি মেনে বিয়ে করব: অঙ্কুশ
বাঙালি রীতি মেনে বিয়ে করব: অঙ্কুশ

টালিউডের লাভ বার্ডস অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন গিয়েছিলেন বন্ধু তারকা দম্পতি পূজা ব্যানার্জি ও কুণাল ভার্মার বিয়ের দাওয়াতে। ভারতের গোয়ায় বসেছে পূজা ও কুণালের বিয়ের আসর।
পূজা-কুণালের শর্ত ছিল অতিথিদের বাঙালি সাজে সাজতে হবে। ঐন্দ্রিলা বেছে নিয়ে ছিল শাড়ি। সঙ্গে মানানসই গয়না। অঙ্কুশের পরনে ছিল কুর্তি, ধুতি।
গোয়ায় সমুদ্র ধারে রোমান্টিক পরিবেশে প্রেম জেগেছে তাদের মনেও। সুযোগ পেলেই ক্যামেরার সামনে গিয়ে দুজনে তুলেছেন ছবি। সেই সময় অঙ্কুশ বলে বসলেন, ‘আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে বিয়ের ছবি তুলার প্রতিযোগিতায় নামলে পূজা-কুণাল হেরে যাবে’।
এই কথা শুনে মাথায় আসতেই পারে তাহলে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে! তাহলে কি চার হাত এক হবে! অঙ্কুশ বলেন এক্ষুনি নয়। সেই সঙ্গে বলেন, বিয়ে করলে পূজা-কুণালের মতো করেই পুরো বাঙালি রীতি মেনে বিয়ে করব’।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অঙ্কুশকে জিজ্ঞাসা করা হয় বলিউড তারকা দম্পতির মতোই দেশের বাইরে নাকি দেশেই করবে বিয়ে? সে বিষয়ে কিচ্ছু বলেনি তিনি।
বিয়ের প্রতিযোগিতায় কীভাবে বন্ধুদের হারাবেন, সেটা এখনো ঠিক করেননি অঙ্কুশ। তবে যেখানেই বিয়ে হোক, মেহেদি, সংগীত, গায়েহলুদ, সাতপাক, মালা বদল, সিঁদুর দান- সব থাকবে তাদের বিয়েতে এ কথা বলেন তিনি।
পূজা ও কুণালের বিয়ে নিয়ে অঙ্কুশ বলেন, ‘খুব সুন্দর আয়োজন করেছিল পূজা-কুণাল। সব রীতি মেনেছে। খাইয়েছেও ভালো। গোয়ার বিখ্যাত খাবার যেমন ছিল তেমনি ছিল পোলাও, কলকাতার রসগোল্লা, ম্যাঙ্গো চমচম।’
বর্তমানে ‘লাভ ম্যারেজ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সিনেমাটি পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকি। র আগে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে এক সঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের ‘ম্যাজিক’ সিনেমায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 