মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে ৯৩২০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার করেছে র্যাব
বন্দরে ৯৩২০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার করেছে র্যাব

নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা পাচারের সময় মো: জামাল হোসেন (৩০) ও রহিমা (২৮)নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা কুমিল্লার বুড়িচং থানার পাঁচোড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসসিপ রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান। তিনি আরও জানান, যাত্রীবেশে বাসযোগে ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারকালে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জামাল হোসেন ও তার স্ত্রী রহিমাকে গ্রেপ্তার করা হয়। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে সাধারণ বাস যাত্রীর ছদ্মবেশ ধারণ করে তাদের ব্যবহৃত ব্যাগে অবৈধ মাদক ইয়াবার বিপুল পরিমাণ চালান নিয়ে নিয়মিত চলাফেরা করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে ইয়াবা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 