মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মানব পাচারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
মানব পাচারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
![]()
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার এই সাক্ষৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মানব পাচারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে।
তিনি বলেন, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি উপযুক্ত দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
এছাড়াও, বৈঠকে তাঁরা মানব পাচার প্রতিরোধ, গুণগত ও বৈধ শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, বাংলাদেশের কর্মীদের দক্ষতার মানোন্নয়ন, ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 