ফের নিরবের বিপরীতে বুবলী

আবারও জুটিবদ্ধ হয়েছেন নিরব-বুবলী। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘কয়লা’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করবেন সাইফ চন্দন
বুবলীর বিপরীতে ফের কাজ করার বিষয়টি জানিয়েছেন নিরব নিজেই। নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান দিয়েছেন এ নায়ক।
নিরব বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে বুবলীর সঙ্গে আমার জুটি প্রযোজক ও পরিচালকদের আগ্রহে পরিণত হয়েছে। আমরা কিছু ভালো সিনেমা উপহার দিতে চাই।’
‘কয়লা’ সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন আবদুল্লাহ জহির বাবু। এর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন শবনম ইয়াসমিন বুবলী। বুবলীকে নিয়ে সিনেমা পরিচালনা প্রসঙ্গে সাইফ চন্দন বলেছিলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র শুনে আগ্রহ দেখিয়েছেন বুবলী। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আশা করছি একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দিতে পারবো আমরা।’
জানা গেছে, সিলেটের বর্ডার এলাকায় শুরু হয়েছে চিত্রায়ণ। এতে অংশ নিয়েছেন বুবলী। ‘কয়লা’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যে কোনোসময়ই ভালো লাগে।’
এর আগে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় অভিনয় করেছিলেন নিরব-বুবলী। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ হয়েছিল সিনেমাটি। মুক্তির অপেক্ষায় আছে নিরব-বুবলী জুটির ‘ক্যাসিনো’ সিনেমা। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এ জুটির প্রথম সিনেমা ছিল এটি।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 