মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় সংসদ | ঢাকা | শিরোনাম » সংসদে সরকারি ঋণ বিল-২০২১ উত্থাপন
সংসদে সরকারি ঋণ বিল-২০২১ উত্থাপন
![]()
পাবলিক এক্ট ১৯৪৪ রহিত করে সংশোধনসহ পুনঃপ্রণয়নের জন্য আজ সংসদে সরকারি ঋণ বিল- ২০২১ উত্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তাফা কামাল বিলটি উত্থাপন করেন।
বিলে সরকারি ঋণ সংগ্রহ, রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি, সরকারি ঋণ অফিস, সরকারি ডিপোজিটরি স্থাপন, সরকারি সিকিউরিটি হস্তান্তর, এই সিকিউরিটি হস্তান্তরে দায়বদ্ধতা, ট্রাস্টের নোটিশ, ইস্যূ করা সার্টিফিকেটের অর্থ প্রদান, সরকারি সিকিউরিটির রূপান্তর, পুর্নগঠন, বিভাজন ও পুনঃইস্যূ, বিধি, আদেশ, নির্দেশনা, গাইডলাইন ও পরিপত্র জারির ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতি প্রেরণ করা হয়।
এ দিকে বিলটি উত্থাপনের পর্যায়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি উত্থাপন করলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 