সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঢাকায় বসছে ডি-৮ কমিশনারদের বৈঠক
ঢাকায় বসছে ডি-৮ কমিশনারদের বৈঠক

উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮ এর কমিশনের ৪৪তম বৈঠক সোমবার (৮ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। দু’দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে। ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ এ বৈঠক আয়োজন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহমদ চৌধুরী ডি-৮ কমিশনারদের এ বৈঠক উদ্বোধন করবেন। বাংলাদেশের ডি-৮ কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ বৈঠকে সভাপতিত্ব করবেন। ডি-৮ মহাসচিব কু জাফর বিন কু শারি এবং ডি-৮ সদস্য দেশগুলোর কমিশনাররা বৈঠকে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ডি-৮ এর সহযোগিতার ছয়টি অগ্রাধিকারের ক্ষেত্র—বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা, জ্বালানি ও খনিজ, পরিবহন এবং পর্যটন সম্পর্কিত বিষয়গুলোর বিদ্যমান ডি-৮ সহযোগিতাকে আরও জোরদার করার জন্য আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। ডি-৮ কমিশনাররা ১০তম ডি-৮ শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ এর বর্তমান চেয়ারম্যান। তিনি গত ৮ এপ্রিল ১০তম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতির কাছ থেকে ডি-৮-এর সভাপতিত্ব গ্রহণ করেন।
প্রসঙ্গত, উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ নামে পরিচিত। এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই ৮টি দেশ নিয়ে ডি-৮ গঠিত।
ডি-৮ ১৯৯৭ সালে জুনের ১৫ তারিখে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে। এ সংস্থার উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর উন্নতি সাধন করা ও বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করা, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধ করা, আর আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সবার অংশগ্রহণ বৃদ্ধি ও মানসম্মত জীবন যাপন নিশ্চিত করা।
ডি-৮ এর সহযোগিতার প্রধান খাত গুলোর মধ্যে রয়েছে, আর্থিক, ব্যাংকিং, গ্রাম্য উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবকল্যাণ ও মানবাধিকার, কৃষি, জালানি, পরিবেশ এবং স্বাস্থ্য।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 