সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাদনাম অর্ণব পিতার নাম মো. আসাদুজ্জামান এবং সে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মোনালিসা গলির নিহতের খালার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘ দিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রবিবার (১৪ নভেম্বর) রাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ভোর রাতের দিকে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। ওই সময় রান্না ঘরের দরজা বন্ধ দেখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় জানালা ভেঙে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশের খবর দেন।
তিনি আরও জানান, তার এবং তার স্বামীর সম্পর্কের বিষয় নিয়ে ছেলে বেশ কয়েক মাস ধরে হতাশাগ্রস্থ ছিলো। মাঝে মাঝে ছেলে বলতো সে আত্মহত্যা করবে। হয়তো এর কারণে সে আত্মহত্যা করেছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয় তদন্ত চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 