সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন
সংসদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন
![]()
চট্টগ্রম পোর্ট অথরিটি অধ্যাদেশ ১৯৭৬ রহিত করে সময়োপযোগী বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়নের জন্য আজ সংসদে চট্টগ্রাম বন্দয় কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করা হয়েছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে চট্টগ্রাম বন্দরের, সীমানা, কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও এর কার্যালয়, ৭ সদস্যের বোর্ড গঠন, বোর্ড সভা, কমিটি গঠন, উপদেষ্টা কমিটি, কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা, অপরাধ ও দন্ড, বিধি- প্রবিধি প্রনয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৬০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এ ছাড়া আজ সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস (সংশোধন) বিল-২০২১ এর উপর রিপোর্ট উপস্থাপন করেন। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম ওবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১ এর ওপর স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন।
রিপোর্টে বিল দু’টিকে সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 