শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » হাজতখানার সামনে হঠাৎ পড়ে গেলেন পরীমণি
হাজতখানার সামনে হঠাৎ পড়ে গেলেন পরীমণি
![]()
রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে পরীমণিকে কড়া নিরাপত্তায় এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এসময় আদালতের হাজতখানার গেটের সামনে হঠাৎ পড়ে যায় পরীমণি। এরপর তড়িঘড়ি করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে পরীমণির রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে গত ১৬ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় পরীমণির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার পরীমণির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি শুরু হয়।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 